জরিমানা

শেরপুরে পাখি শিকারের অভিযোগে আনসার আলি নামে এক শিকারিকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুরে পাখি শিকারের অভিযোগে আনসার আলি নামে এক শিকারিকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার শেখহাটি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক এ জরিমানা করেন। এ সময় স্থানীয় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও