খালি প্যাকেট দেয়ায় রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে খাবার সরবরাহ না করে খালি প্যাকেট দেয়ায় একটি রেঁস্তোরাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের মেট্রো সিনেমা হল এলাকার সুন্দরবন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

নারায়ণগঞ্জে খাবার সরবরাহ না করে খালি প্যাকেট দেয়ায় একটি রেঁস্তোরাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় শহরের মেট্রো সিনেমা হল এলাকার সুন্দরবন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সুন্দরবন রেস্তোরাঁর খাবারের অর্ডার করেন এক ব্যক্তি। পরে তাকে পার্সেল ডেলিভারি দেয়া হলেও প্যাকেট খালি ছিল। অভিযোগ পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়।

অভিযানের নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জ কার্যালয়ে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান  জানান, গ্রাহককে অর্ডারকৃত নির্ধারিত খাবার না দিয়ে খালি খাবারের প্যাকেট দিয়েছিল সুন্দরবন রেস্তোরাঁ। হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা পুলিশের একটি টিম, বাজার কর্মকর্তা ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও