দুর্গাপুরে লোকালয়ে লজ্জাবতী বানর, পরে বনে অবমুক্ত

বানরটি উদ্ধারের পর সেটিকে কিছুক্ষণ প্রয়োজনীয় প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়। এর পর প্রাণীটির শারীরিক ও অন্যান্য অবস্থা বিবেচনা করে সম্পূর্ণ নিরাপদ একটি বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হয়

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে চলে আসা একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী বিষয়ক সংগঠন 'সেভ দ্য অ্যানিমেলস অব সুসং'-এর সদস্যদের সহায়তায় বানরটি আবার তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে।

গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা উপজেলার একটি লোকালয়ে প্রথমে লজ্জাবতী বানরটিকে দেখতে পান। পরে তারা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনটিকে খবর দেন। সংবাদ পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বানরটি উদ্ধারের পর সেটিকে কিছুক্ষণ প্রয়োজনীয় প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়। এর পর প্রাণীটির শারীরিক ও অন্যান্য অবস্থা বিবেচনা করে সম্পূর্ণ নিরাপদ একটি বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকা উচিত। প্রাণীটিকে নিজেরা ধরার চেষ্টা না করে কিংবা কোনো ক্ষতি না করে সচেতনতার পরিচয় দিতে হবে। বন্যপ্রাণী রক্ষায় সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রাণীপ্রেমীরা।

আরও