সাগরে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’।

প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি মহিপুর মৎস্যবন্দরে আনার পর স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিরল মাছটি একনজর দেখতে বন্দরে ভিড় করে উৎসুক মানুষ।

গতকাল সকালে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে মাছটি জালে ধরা পড়ে। পরে জেলেরা সেটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে এসে শাহীন এন্টারপ্রাইজ নামের একটি আড়তে তোলেন। তবে অপরিচিত ও অস্বাভাবিক আকৃতির হওয়ায় মাছটি কিনতে কেউ আগ্রহ দেখাননি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ‘মাছটির বাহ্যিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণে প্রাথমিকভাবে এটিকে স্লেন্ডার সানফিশ বলে মনে হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম রাঞ্জানিয়া লেভিস।’

আরও