সংযোগ সড়কের অভাবে অকেজো সোনামতি খালের ব্রিজ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি গ্রামে সোনামতি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘ পাঁচ বছরেও কৃষকের কোনো উপকারে আসছে না।

২০২০-২১ অর্থবছরে বিএডিসির অর্থায়নে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়কের অভাব ও ব্রিজের দুই পাশ জমি থেকে উঁচুতে হওয়ায় সেতুটির যথাযথ ব্যবহার হচ্ছে না। এতে আশপাশের প্রায় ১৫০ একর জমির ফসল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় চাষীদের।

আরও