এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজীউল হকের মৃত্যুতে বিজিএমইএর শোক

ইস্টার্ণ ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম. গাজীউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সংগঠনটি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে এম. গাজীউল হক আজীবন অনন্য ভূমিকা পালন করে গেছেন। দেশের বেসরকারি খাতের ব্যাংকিং ভিত্তিকে শক্তিশালী করতে ইস্টার্ণ ব্যাংক পিএলসির প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্ব ও অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে, আন্তর্জাতিক সাপ্লাই চেইন, লজিস্টিকস এবং বৈদেশিক বাণিজ্যের সহায়ক খাত হিসেবে এমজিএইচ গ্রুপের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে তার গতিশীল নেতৃত্ব দেশের সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্পের প্রবৃদ্ধিকে দারুণভাবে ত্বরান্বিত করেছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং বিশ্ববাজারের বহুমুখী রফতানিতে তার এই অসামান্য অবদান জাতীয় অর্থনীতিতে এক সুদূরপ্রসারি ইতিবাচক প্রভাব রেখেছে।

বিজিএমইএ মরহুম এম. গাজীউল হক এর অসামান্য অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আরও