জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাকসু নির্বাচন কমিশন এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে।