তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে বাজারে

এর আগে গত ১০ জুলাই সকালে স্বর্ণের ভরি প্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস

স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি, যা সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে গত ১০ জুলাই সকালে স্বর্ণের ভরি প্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৫ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত বছরে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যেখানে স্বর্ণের দাম ৬৪ বার বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে স্বর্ণের সঙ্গে কমানো হয়েছে রৌপ্যের দামও। এবার ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৮ দফা। আর গত বছর মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম, যেখানে বেড়েছিল ১০ বার।

আরও