যুক্তরাষ্ট্র থেকে আরো ৫৭ হাজার টন গম এলো মোংলা বন্দরে

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি চুক্তির আওতায় এ গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরইমধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নমুনা পরীক্ষা শেষে পানামা পতাকাবাহী ‘আলট্রা ওল’ জাহাজ থেকে গম খালাস কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিসের ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, ওরেগন বন্দর থেকে গম নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে। ফেয়ারওয়ে বয়ায় নোঙর করার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি চুক্তির আওতায় এ গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরইমধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

তিনি আরো বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

আরও