বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তার পানি, কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত

উজানের ঢলে সোমবার সকাল থেকে তিস্তায় পানি বৃদ্ধি পেতে থাকে। এতে তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়া উপজেলার চর এলাকার বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে।

ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে কাউনিয়ার নিমাঞ্চল প্লাবিত হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার দুপুর পর্যন্ত তিন্তা রেল সেতু পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রেল সেতুর পশ্চিম প্রান্তে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গদাই গ্রামের লোকালয়ে পানি প্রবেশ করেছে।

জানা গেছে, উজানের ঢলে সোমবার সকাল থেকে তিস্তায় পানি বৃদ্ধি পেতে থাকে। এতে তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়া উপজেলার চর এলাকার বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। এরইমধ্যে ঢুষমারা, তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর প্রাননাথ, বিশ্বনাথ, হরিচরণ শর্মা, হয়বতখাঁ গ্রামের ৩ শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে আমন ধান ও সবজি খেত। এছাড়াও বেশ কিছু পুকুর ও মাছের খামারের মাছ পানির তোড়ে ভেসে গেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

ডালিয়া পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি আর উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজে ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। একারণে তিস্তার পানি ভাটিতে বৃদ্ধি পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক সোমবার দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তত করতে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, দূর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। চেয়ারম্যানদের মাধ্যমে আগামীকাল বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

আরও