তুমুল বৃষ্টি উপেক্ষা করে সিলেট শহীদ মিনারে বিক্ষুব্ধরা

সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা। সারা দেশের সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সিলেটে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার শিক্ষার্থী সিলেট শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন।

কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর ১টা থেকে সিলেট মহানগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জমায়েতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে তাদের।

জমায়েতের বিপরীত দিকে অবস্থান নিয়েছে পুলিশও। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

আরও