গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের যোগদানপত্র গ্রহণ করে তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বরণ করে নেন। দায়িত্বগ্রহণকারী সদস্যরা হলেন চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাও সেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।