গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

ওসি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

আরও