বগুড়ায় বাসচাপায় কাজের সন্ধানে বের হওয়া ৭ শ্রমিক নিহত

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর সাড়ে ৫টার সময় নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের যাত্রীবাহী বাসটি বগুড়ার সদর উপজেলার এরুলিয়ার সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি প্রথমে সড়কের পাশের একটি খুঁটিতে ধাক্কা দিয়ে। পরে চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়

বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শ্রমজীবীদের চাপা দেয়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৯ শ্রমিক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর সাড়ে ৫টার সময় নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের যাত্রীবাহী বাসটি বগুড়ার সদর উপজেলার এরুলিয়ার সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি প্রথমে সড়কের পাশের একটি খুঁটিতে ধাক্কা দিয়ে। পরে চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়। দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলে ৩ এবং হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪ জন নিয়ে ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ৯ জন।

বগুড়ার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, দুর্ঘটনার পরপরই সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ সদস‌্যরা। পুলিশ বলছে, আহত ও নিহতরা শ্রমিক। কাজের সন্ধানে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে। সড়কে যানবাহন চলাচল স্বভাবিক করা হয়েছে। বাস জব্দ করা হলেও হেলপার ও চালককে পাওয়া যায়নি।

আরও