বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন নিয়ন্ত্রণ এবং খাল-জলাশয় দূষণ, দখল ও ভরাট রোধে সমন্বিত উদ্যোগের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা প্রমুখ।