নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলছিল। এসময় রাজশাহী থেকে রহনপুরগামী পূণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পূণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলছিল। এসময় রাজশাহী থেকে রহনপুরগামী পূণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও