চট্টগ্রামের আনোয়ারায় হত্যা মামলায় তিন সহোদরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহাব উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের এ সাজা দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন হারুন রশিদ (৪০), তার ভাই জাহেদ হোসেন টুন্টু (৩২) ও আনোয়ার হোসেন (৩৬)।