বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ও সব জেলা কমিটির মতামতের ভিত্তিতে গত ৩১ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার তিন দফা ন্যায্য দাবি আদায়ের জন্য বেশকিছু কর্মসূচি ঘোষণা করেন। অধিকার আদায়ের জন্য কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকালে আদালত প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আলাউদ্দিন, মো. নুরুল ইসলাম, সহসভাপতি মো. আব্দুল গণি, সাইদুর রহমান, মো. সালাহ্ উদ্দিন, রিজিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক আজম আলীসহ কমিটির অন্যান্য নেতা।