থানায় ঢুকে ওসিকে চোর বলে মব করেছেন রুমিন ফারহানা: রাশেদ খান

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে ওসিকে চোর বলে মব সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, রুমিন ফারহানা আপা আগে আওয়ামী লীগের বিরোধী ছিলেন। তিনি এখন আওয়ামী লীগের সভানেত্রীর ভূমিকা পালন করছেন। যখনই তিনি বিএনপির মনোনয়ন পেলেন না, সেদিন থেকেই তিনি আওয়ামী লীগের ভাষায়, শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছেন।

তিনি আরো বলেন, রুমিন ফারহানা রাজনৈতিকভাবে বিএনপি থেকে ছিটকে পড়েছেন।

এর আগে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খান। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও