টাঙ্গাইলে নিখোঁজের দুদিন পর শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) বিকাল ৪টার থেকে সেঁজুতি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে ঘটনার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুদিন পর সেঁজুতি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) বিকাল ৪টার থেকে সেঁজুতি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে ঘটনার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি তাদের ফোনে কল করেন। সে সময় সেঁজুতিকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে আজ সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, তার ছোট্ট মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, নিখোঁজের দুইদিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও