নভেম্বরে ইউপি ভোটের মধ্যে দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

নির্বাচন কোন আইনে হবে জানতে চাইলে তিনি আরো বলেন, এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন মধ্যে দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এ সময় তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

নির্বাচন কোন আইনে হবে জানতে চাইলে তিনি আরো বলেন, এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রবিবার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আজও এ বৈঠক চলমান রয়েছে। বৈঠকের মাঝখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

আরও