সারা দেশে পুলিশের অভিযানে ১৬৭৬ জন গ্রেফতার

আজ মঙ্গলবার (৬ মে) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ হাজার ৪১ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪১ জন ও অন্যান্য অপরাধে আরো ৬৩৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের এ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ১টি ওয়ান শুটারগান, ২টি গুলি ও ২টি দেশী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আরও