চুয়াডাঙ্গা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গার বারাদি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি সীমান্ত ফাঁড়ির টহল দল রোববার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়েছিলেন। পরে স্বেচ্ছায় দেশে ফিরে আসার চেষ্টা করেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক ব্যক্তিদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের তৎপরতার কারণেই তাদের আটক করা সম্ভব হয়েছে।

আরও