মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। গতকাল বিকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—সুমন শেখ (২৫), এনামুল শেখ (২২), চঞ্চল (২৩), মিল্টন লস্কার (৩৩) ও ফয়জুল হক সাগর (৩২)। তাদের মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মো. কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সমর্থক ও মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।