পঞ্চগড়ের দুই শতাধিক হিন্দু নারীর মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রাজনগরের পৌরমেয়র জাকিয়া খাতুন এসব শাড়ি তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেবুন নাহার মুক্তা, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধূরী ডলার প্রমুখ।