সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার বারুইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া বারুইহাটি গ্রামের শেখ রিয়াজুল ইসলাম ও মৌসুমি দম্পতির মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় মারিয়া। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।