সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি জানিয়েছে, সাজেক ভ্যালি-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় ব্রিজ ও সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে গত সোম ও মঙ্গলবার সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে আসা ছয় শতাধিক পর্যটক আটকে পড়েছে। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, ‘বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আসা ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছে। তারা সবাই সাজেক ভ্যালিতে অবস্থান করছে। বৃষ্টিপাত না কমলে ও সড়কে পানি থাকলে তারা যেতে পারবে না। আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেয়া হবে না। পর্যটকরা শুধু পানির খরচ দিয়ে থাকতে পারবে।’

আরও