সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বলেন, মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৬ জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এসময় আটক করা হয়েছে ৩ জনকে।

আরও