বগুড়ায় ‘গোলাগুলিতে’ ৭ মামলার আসামি নিহত

বগুড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে সাত মামলার আসামি রাব্বি ওরফে গরু রাব্বি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে বগুড়া শহরের নুরানি মোড়সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে।

বগুড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে সাত মামলার আসামি রাব্বি ওরফে গরু রাব্বি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে বগুড়া শহরের নুরানি মোড়সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, দুই দল দুষ্কৃতকারী গোলাগুলি করছেএমন খবরের ভিত্তিতে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপস্থিত লোকজন তাকে আল আমিন শেখ ওরফে রাবিব ওরফে গরু রাব্বি (৩৭) হিসেবে শনাক্ত করেন। তিনি বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার খালেকুজ্জামান হেলালের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, থানার রেকর্ড পর্যালোচনা করে তার নামে খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা পাওয়া যায়।

আরও