রিয়াদে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে বাতিল পাঁচ ফ্লাইট

এর আগে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তখন নির্ধারিত দুটি ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শও দেয়া হয়

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে আজ সকাল পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তখন নির্ধারিত দুটি ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শও দেয়া হয়।

এছাড়া গতকাল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।

সৌদি কর্তৃপক্ষের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জনের বেশি। গতকালের এ ঘটনাকে এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশী এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

আরও