এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। হাইওয়ে পুলিশ জানায়, সংবাদপত্রবাহী মিনি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মিনি ট্রাকচালক মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।