লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার একমাত্র আসামি মো. নাহিদুজ্জামান বাবুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী। পাবলিক প্রসিকিউটর কেএম হুমায়ুন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।