বাংলাদেশ সফরে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে ছয় দিনের সফরে চট্টগ্রাম এসেছে ভারতীয় দুটি কোস্ট গার্ড জাহাজ। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর নামের জাহাজদুটি চট্টগ্রামে পৌঁছায়। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশ কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, জাহাজগুলোর এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিস্তৃত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে জাহাজের নিয়মিত সফর দুই দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়াকে আরো শক্তিশালী করতে অবদান রাখে। এ সফর প্রতিবেশী দেশদুটির মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, বাংলাদেশে সফররত জাহাজ আইসিজিএস শৌর্য একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি)। জাহাজটির নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করেছে মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড৷ এটি চেতক ও অ্যাডভান্স লাইট হেলিকপ্টার উভয়ই পরিচালনা করত্সে সক্ষম। এছাড়া এর দূরপাল্লার সহনশীলতাও রয়েছে।  

আর আইসিজিএস রাজবীর একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি)। এটির নকশা ও নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স। আইসিজিএস রাজবীর উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, সেন্সর ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। এর মাধ্যমে জাহাজটি অনুসন্ধান ও উদ্ধার, সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সক্ষম।

আরও