মহাখালী ও ধানমন্ডির দুই ভবনে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

রাজধানীর মহাখালী ও ধানমন্ডিতে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে অল্প সময়ের ব্যবধানে এসব আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এপেক্স ভবনে আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পর বেলা ১১টা ১১ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনের একটি পুরনো চারতলা ভবনের ছাদে আগুন লাগে।

আরও