মেঘনাঘাটের টোল প্লাজায় যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনাঘাট টোল প্লাজায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনাঘাট টোল প্লাজায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে টোলপ্লাজার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম জানান, দুপুর ১২টার দিকে তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড়ের দিকে আসছিল। বাসটি মেঘনাঘাট টোল প্লাজায় পৌঁছাল হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে দীর্ঘ সময় চলাচল করার কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 তবে ফায়ার সার্ভিস, টোল প্লাজা কর্তৃপক্ষ, চালক-হেলপারসহ স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

আরও