ইটভাটা চালুসহ চলমান অভিযান বন্ধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক ও শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। গতকাল সকাল ১০টার দিকে আমিনবাজারের ভাঙ্গাব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে দুপুর ১২টার পর শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।