পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে এখনো সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে তাকে ফিরিয়ে আনতে সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো অপরাধী রাজনৈতিক আশ্রয় ছাড়া অন্য কোনো দেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন, এটা ভাবার কোনো অবকাশ নেই। রবিউলকে দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ করছেন কি না, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা তার বিষয়ে সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখনো সেখানে আটক হননি।