আমার দেশ পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ

রাশেদ খানের বক্তব্য ও আচরণে দায়িত্বশীলতা প্রত্যাশিত —সম্পাদক পরিষদ

এক বিবৃতিতে গতকাল সম্পাদক পরিষদ জানায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে রাশেদ খানের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেয়া প্রত্যাশিত।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার হলেও মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

এক বিবৃতিতে গতকাল সম্পাদক পরিষদ জানায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে রাশেদ খানের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেয়া প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকুন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখুন।

বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষর করেন।

আরও