জামালপুরে এক নারীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি সদর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ওই নারীকে আসামিরা অপহরণ করে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।