৫ দিনের সফরে তুরস্কে গেছেন বিমান বাহিনী প্রধান

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তুর্কি এয়ার ফোর্স কমান্ডার জেনারেল হাসান কুকুকাকিউজের আমন্ত্রণে গতকাল শনিবার এ সফরে গেছেন তিনি।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তুর্কি এয়ার ফোর্স কমান্ডার জেনারেল হাসান কুকুকাকিউজের আমন্ত্রণে গতকাল শনিবার এ সফরে গেছেন তিনি। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসস।

আইএসপিআর জানায়, এ সফরে বাহিনী প্রধানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও দুইজন সফরসঙ্গী। তুর্কি এয়ার ফোর্স জেনারেল হাসান কুকুকাকিউজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ফলপ্রসু সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়। 

চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করবেন। এছাড়া তুর্কি অ্যারোস্পেস ইন্ডাষ্ট্রিসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি আরো বাড়বে। তিনি আগামী ২০ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরও