বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলের ডেইজী হোটেল ঢাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

‘বিশ্বজুড়ে রবিন ক্যানভাস—বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ট্যুরিজম ট্রেড অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলের ডেইজী হোটেল ঢাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পর্যটন, প্রকৃতি, দর্শনীয় স্থান, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপজীব্য করে আঁকা বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা তুলে ধরে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো। বাসস

আরও