গতকাল দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।