গতকাল বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া জীবিত ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।