তীর রক্ষা কাজ শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর তীর ভাঙনরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর তীর ভাঙনরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল  দুপুরে উপজেলার ফুলহাতা লঞ্চঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নদীর তীরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন এ কাজ উদ্বোধন করেন। এ সময় পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সফিউদ্দিন, পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের শাহ-ই-আলম বাচ্চু, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও