১০ নারী কর্মী আটক

নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরাকোনা গ্রামের জামায়াতকর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে। আটককৃত সবাই জামায়াতের নারী কর্মী।

মুজিবনগর থানার ওসির মেহেদি রাসেল জানান, জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকারবিরোধী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সময় ১০ নারী কর্মীকে বিভিন্ন ধরনের জিহাদী বইসহ আটক করা হয়।

আরও