বিগত তিন জাতীয় নির্বাচনে জালিয়াতি নিরূপণে তদন্ত কমিশন করতে হবে: সুজন

প্রস্তাবিত সনদে আরো বলা হয়, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিও এখন সময়ের দাবি। সেইসঙ্গে নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি গ্রহণের বিধান করতে হবে।

বিগত তিন জাতীয় নির্বাচনসহ সব বিতর্কিত জাতীয় নির্বাচনের অনিয়ম ও জালিয়াতির দায় নিরূপণে তদন্ত কমিশন গঠন করতে হবে বলে প্রস্তাবিত জাতীয় সনদে উল্লেখ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

প্রস্তাবিত সনদে আরো বলা হয়, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিও এখন সময়ের দাবি। সেইসঙ্গে নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি গ্রহণের বিধান করতে হবে।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সুজনের উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা উপস্থাপন অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরা হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন বলেন, এনসিপি নির্বাচন কে নয়, নির্বাচনের পেছানোর ব্যবস্থাকে ভয় পায়। আগে নিয়ম সেট করে তারপর রাজনীতি করব। আমরা বলছি না, রাতারাতি ক্ষমতায় যাবো। আমরা চাই, ব্যবস্থার পরিবর্তন। তা না হলে, গণঅভ্যুত্থান বারবার হবে।

অনুষ্ঠানে ছিলেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

আরও