গাইবান্ধায় আগুনে পুড়ল ৩ দোকান

রাত সাড়ে ৩টার দিকে প্রথমেই মনজু মিয়ার দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়।

গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে প্রথমেই মনজু মিয়ার দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে মন্জুরের মুদি দোকান, জালাজ ফার্মেসি ও সাইদুলের মুদি দোকান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, রাত সাড়ে ৩টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও