বাংলাদেশী ৭০ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা হয়। পরে বিজিবির মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা হয়। পরে বিজিবির মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। সোমবার দুপুরে নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়েছে।

আরও