ডাম্পিং শেষ

আগুনের শিকার ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত’ বন্ধ

গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারাখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কারখানায় কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার ডাম্পিং কাজ গত রাতেই শেষ হয়েছে। পরে কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ড্রাগ ইন্টারন্যাশনালের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ কারখানার গেটে টাঙানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, এতদ্বারা মেসার্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (ইউনিট-০২) এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারাখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কারখানায় কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণ আসার পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে ৷ তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় বুধবার রাতেই ডাম্পিং শেষ হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমরা গতকাল রাত ১১টার দিকে ডাম্পিং শেষ করেছি। সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই।

আরও