দেশে প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত

দেশে প্রতি পাঁচ প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ রোগে মৃত্যু কমাতে সরকার বেশ কিছু নীতি পদক্ষেপ ও কর্মসূচি নিয়েছে। সম্প্রতি সিলেট জেলার ৮টি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে রোগীদের উচ্চ রক্তচাপের ঔষধ দেয়া হচ্ছে

দেশে প্রতি পাঁচ প্রাপ্তবয়স্কের  একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ রোগে মৃত্যু কমাতে সরকার বেশ কিছু নীতি পদক্ষেপ ও কর্মসূচি নিয়েছে। সম্প্রতি সিলেট জেলার ৮টি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে রোগীদের উচ্চ রক্তচাপের ঔষধ দেয়া হচ্ছে। 

এ ছাড়া ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় সারাদেশে তৃণমূল পর্যায়ের কমিউনিটি ক্লিনিকে বিদ্যমান তালিকায় উচ্চ রক্তচাপের ঔষধ অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। 

আজ বুধবার (২৫ জানুয়ারি) সিলেটের সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে ‘হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এ সব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়েছে। 

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)  ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্মশালাটি আয়োজন করে। এতে ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস। সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

আরও